সিলেট ০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎বিয়ানীবাজারে র‍্যাবের অভিযান: ওয়ানশুটার গান উদ্ধার

‎সিলেটের বিয়ানীবাজারে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ানশুটার গান উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। শুক্রবার (১ মে) রাত ২টার দিকে উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া এলাকায় এই অভিযান চালানো হয়।

‎র‍্যাব-৯ এর সদর দপ্তরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিয়ানীবাজার থানাধীন ১০নং মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া এলাকার জঙ্গলের আশেপাশে অস্ত্র মজুত রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে র‍্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছায়। ব্যাপক তল্লাশি চালিয়ে জঙ্গলের ভেতরে একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত এই ওয়ানশুটার গানটি উদ্ধার করা হয়।

‎র‍্যাব জানায়, অস্ত্র উদ্ধারের ঘটনায় সরাসরি জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, ৫ আগস্ট ২০২৪ থেকে অদ্যাবধি সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে তারা সর্বমোট ৪৬টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক ও এয়ারগান উদ্ধার করেছেন। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এই গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎বিয়ানীবাজারে র‍্যাবের অভিযান: ওয়ানশুটার গান উদ্ধার

সময় ০৫:২৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬