সিলেট ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময়
সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায়..

‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা নয় ঘণ্টার অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে বালুভর্তি একটি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয়। এ সময় পাঁচটি মামলায় পাঁচজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
‎
‎গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.শরীফ উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, উপজেলার গোয়াইনঘাট সদর থেকে বাংলাবাজার, পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে পরিচিত বালির হাওর ও নাইন্দার হাওর, মুখতলা, উত্তর হাতিরপাড়া এবং বুধিগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন ধ্বংস ও অকার্যকর করা হয়। এ ছাড়া বালু পরিবহনে ব্যবহৃত বালুভর্তি একটি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয়। একই সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচটি মামলায় পাঁচজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
‎অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ সহযোগিতা করে।
‎
‎উল্লেখ্য, গোয়াইনঘাটের বালির হাওর ও বুধিগাঁও সহ বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে এর আগেও উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। গত ২৪ সেপ্টেম্বর পরিচালিত এক অভিযানে চারটি লিস্টার মেশিন ধ্বংস এবং তিনজনকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড

সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায়..

‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড

সময় ০৮:২০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬