সিলেট ০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা! বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন

মো. করিম মাহমুদ লিমন (কে এম লিমন)। (ফাইল ছবি)

‎
‎সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হতে যাচ্ছেন দৈনিক এদিন ও দৈনিক কাজির বাজার-এর গোয়াইনঘাট প্রতিনিধি মো. করিম মাহমুদ লিমন (কে এম লিমন)। সাধারণ সম্পাদক পদে তাঁর বিপরীতে আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
‎
‎এর আগে ২০২৪-২০২৬ মেয়াদেও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন তিনি।
‎
‎প্রেসক্লাব নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন উপলক্ষে গত ১ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেনের নেতৃত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এতে সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমনের একমাত্র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ পদে অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি।
‎
‎আগামী ৯ অক্টোবর প্রেসক্লাবের অন্যান্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সাধারণ সম্পাদক পদে কে এম লিমনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি চূড়ান্ত হবে।

প্রেসক্লাবের একাধিক সদস্য ও প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে কে এম লিমন সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে ভূমিকা রেখেছেন। প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সদস্যদের পারস্পরিক সমন্বয় বৃদ্ধিতেও তিনি কাজ করেছেন বলে জানান তাঁরা।
‎
‎সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় সংগঠিতভাবে কাজ করা এবং সহকর্মীদের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার কারণে এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তাঁর বিপরীতে কেউ প্রার্থী হননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
‎বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার বিষয়ে এক প্রতিক্রিয়ায় কে এম লিমন প্রেসক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‎
‎তিনি বলেন, ‘পরম করুণাময় মহান আল্লাহর অশেষ রহমতে গোয়াইনঘাট প্রেসক্লাবের সম্মানিত সদস্যরা আমাকে পুনরায় বিশ্বাস ও আস্থার জায়গায় রেখেছেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার জন্য ক্লাবের সর্বস্তরের সদস্য এবং নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাই।’
‎
‎তিনি আরও বলেন, সহকর্মীদের ভালোবাসা ও আস্থা তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। গোয়াইনঘাট প্রেসক্লাবের মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ এবং সংগঠনের সার্বিক উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করতে সংবাদকর্মী, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
‎
‎এদিকে, কে এম লিমন টানা দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পথে থাকায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার

‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন

সময় ০৩:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬