সিলেট ০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
News Title :
‎হবিগঞ্জ লাখাই রোডের দিগন্ত গাড়িযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত নেয়ার অভিযোগ। আজমিরীগঞ্জে পিতাকে জবাই করে হত্যার অভিযোগ, মাদকাসক্ত ছেলে আটক ‎অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পুনরায় বানিয়াচংয়ের সৈদ্দারঠুলা সাত মহল্লার ছান্দ সর্দার নির্বাচিত ‎জলবায়ু ঝুঁকি মোকাবিলায় জামালপুরের ইসলামপুরে অতিদরিদ্রদের পাশে ব্র্যাক ‘ঘুষেরটাকা টাকা দিয়ে পোশাক পরেছি’ মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ায় চুনারুঘাটের এএসআই প্রত্যাহার লাখাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন। শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় মুখর অগ্রণী উচ্চ বিদ্যালয় প্রদীপের আলোয় খুঁজে পাওয়া মানুষগুলো। জমি লিখে না দেওয়ায় জামালপুরে নাতির নির্যাতনে আহত বিধবা দাদি সিলেটে ভুয়া সিম দিয়ে প্রতারণা ও অনলাইন জুয়া চক্রের ১ সদস্য গ্রেপ্তার

‎অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পুনরায় বানিয়াচংয়ের সৈদ্দারঠুলা সাত মহল্লার ছান্দ সর্দার নির্বাচিত

‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী সৈদ্দারঠুলা সাত মহল্লার ‘ছান্দ সর্দার’ হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান। সামাজিক ও ঐতিহ্যগত ধারায় সান্দবাসীর গভীর আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটিয়ে আগামী ৩ বছরের জন্য তাকে দ্বিতীয় মেয়াদে এ পদে নির্বাচিত করা হয়।
‎আজ ৬ অক্টোবর (মঙ্গলবার) বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী সামাজিক রীতি মেনে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
‎
‎জানা যায়, ২০২৩ সালের ১ নভেম্বর প্রথম মেয়াদে তিন বছরের দায়িত্ব গ্রহণ করেছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান। প্রথম মেয়াদে তিনি অত্যন্ত সাফল্য, দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তার সফল নেতৃত্বের ওপর আস্থা রেখে এলাকাবাসী তাকে আবারও আগামী তিন বছরের জন্য ছান্দ সর্দার হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন।
‎
‎অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পুনরায় সর্দার নির্বাচিত হওয়ায় বানিয়াচংয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
‎
‎এক অভিনন্দন বার্তায় ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক আক্তার হোসেন আলহাদী বলেন,অ্যাডভোকেট নজরুল ইসলাম খান’র এই অর্জনে আমরা আনন্দিত। তার দ্বিতীয় মেয়াদের নতুন যাত্রায় ঐতিহ্যবাহী সৈদ্দারঠুলা সাত মহল্লার ঐক্য, শান্তি, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে—এটাই এলাকাবাসীর প্রত্যাশা। তিনি নবনির্বাচিত সর্দারের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে নিরন্তর ভালোবাসা ও শুভকামনা জানান।
‎
‎এলাকাবাসীর আশা, নজরুল ইসলাম খানের বলিষ্ঠ নেতৃত্বে সৈদ্দারঠুলা সাত মহল্লার ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎হবিগঞ্জ লাখাই রোডের দিগন্ত গাড়িযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত নেয়ার অভিযোগ।

‎অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পুনরায় বানিয়াচংয়ের সৈদ্দারঠুলা সাত মহল্লার ছান্দ সর্দার নির্বাচিত

সময় ০৫:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬