সিলেট ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
News Title :
শেরপুর নতুন বস্তিতে প্রকাশ্যে জুয়ার আসর: নীরব প্রশাসন? আতঙ্কে স্থানীয়রা! ‎শ্রীমঙ্গলে পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার ‎​কোতোয়ালী পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ফুসকা উদ্ধার ‎টাঙ্গাইলে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত‎ ‎মৌলভীবাজারে ৩০ লাখ টাকার ভারতীয় লজেন্স ও কসমেটিক জব্দ! ‎সিলেটে বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের ৫০ লাখ টাকা ডাকাতি: জড়িত সন্দেহে সহকর্মীসহ আটক ৯! হবিগঞ্জে তিন থানায় ওসি রদবদল, নতুন দায়িত্বে তিন কর্মকর্তা ‎সিলেটে যাত্রীবাহী বাসে র‍্যাবের তল্লাশি: ভারতীয় চকলেট ও মদসহ গ্রেফতার ৩ ‎যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত নবীগঞ্জের রানা রহমান সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি মামলার  আসামি শান্ত মিয়া র‍্যাবের হাতে গ্রেফতার‎

সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি মামলার  আসামি শান্ত মিয়া র‍্যাবের হাতে গ্রেফতার‎

‎সিলেটের শাহপরাণ থানা এলাকায় জাতীয় দৈনিক ‘সোনালী কণ্ঠ’ পত্রিকার বিভাগীয় প্রধানের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত এজাহার নামীয় ২নং আসামি মোঃ শান্ত মিয়াকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব-৯। শনিবার (০৯ মে) রাতে সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন নয়াসড়ক পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎র‍্যাব জানায়, গত ০২ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টার সময় শাহপরাণ থানাধীন শিবগঞ্জ আদিত্যপাড়া এলাকায় সাংবাদিক মোঃ ইসলাম আলীর বাসায় ৭-৮ জন মুখোশধারী ডাকাত প্রবেশ করে। ডাকাতরা ভিকটিমের কপালে পিস্তল ঠেকিয়ে এবং গলায় ধারালো চাকু চেপে ধরে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে ভিকটিম অচেতন হয়ে পড়লে ডাকাত দল ঘর থেকে নগদ ৯০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার, ২৬ ভরি রুপা এবং ৩টি মোবাইল ফোনসহ সর্বমোট ৬ লক্ষ ৮৮ আটাশি ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

‎পরদিন সকালে পাশের একটি পরিত্যক্ত মাঠে লুট হওয়া ট্রাংকটি পাওয়া গেলেও ভেতর থেকে টাকা, স্বর্ণ ও প্রয়োজনীয় নথিপত্র খোয়া যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ভিকটিম আসামিদের শনাক্ত করেন এবং শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করেন।

‎গ্রেফতারকৃত শান্ত মিয়া সিলেট নগরীর খারপাড়া এলাকার মোঃ নয়ন মিয়ার ছেলে। আসামীদের বিরুদ্ধে শাহপরাণ (রঃ) থানায় ৮ মার্চ ১৭/৫৬ মামলাটি দায়ের করা হয়। উক্ত মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামি নয়ন। মামলা টি ৪৫১/৩৯২ পেনাল কোড ১৮৬০ ধারায় রুজু করা হয়।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, এই মামলার প্রধান আসামিকে আগেই গ্রেফতার করেছিল র‍্যাব। সর্বশেষ গ্রেফতারকৃত শান্ত মিয়াকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
‎অপরাধ দমনে র‍্যাবের এই অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর নতুন বস্তিতে প্রকাশ্যে জুয়ার আসর: নীরব প্রশাসন? আতঙ্কে স্থানীয়রা!

সিলেটে সাংবাদিকের বাসায় ডাকাতি মামলার  আসামি শান্ত মিয়া র‍্যাবের হাতে গ্রেফতার‎

সময় ০১:৫৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬