সিলেট ০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

‎সিলেটে বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের ৫০ লাখ টাকা ডাকাতি: জড়িত সন্দেহে সহকর্মীসহ আটক ৯!

‎সিলেটের মোগলাবাজার থানা এলাকায় বিকাশের ডিস্ট্রিবিউশন অফিসের গাড়ি থামিয়ে ৫০ লাখ ৭০ হাজার টাকা ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে গাড়িতে থাকা সুপারভাইজার, চালক ও নিরাপত্তাকর্মীসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

‎প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অজ্ঞাতনামা ডাকাতদের সাথে যোগসাজশ করে ভেতরের লোকেরাই টাকার গতিবিধি জানিয়ে এই ডাকাতি সংঘটিত করেছে।

‎গত ৮ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০:২০ মিনিটে দক্ষিণ সুরমা ভার্থখলা ডিস্ট্রিবিউশন অফিস থেকে একটি প্রাইভেট কার যোগে (ঢাকা মেট্রো-খ ১১-৭৩৯৯) ৮১ লাখ ২০ হাজার টাকা নিয়ে ফেঞ্চুগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন অফিসের ৫ কর্মী। সকাল ১০:৪০ মিনিটে মোগলাবাজারের লালমাটিয়া এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা ৩ জন আরোহী গাড়িটিকে থামার সংকেত দেয়।

‎অভিযোগ রয়েছে, ঝুঁকি থাকা সত্ত্বেও চালক গাড়িটি থামিয়ে দেন। এরপর ডাকাতরা গাড়িতে থাকা ব্যক্তিদের ভয়ভীতি প্রদর্শন ও মারপিট করে ৫টি ব্যাগে থাকা ৫০ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

‎পুলিশের তদন্তে জানা গেছে, ডাকাতির সময় গাড়ির নিরাপত্তায় নিয়োজিত স্কর্ট সদস্যরা (রোমান, সালমান, গোলাম শহীদ ও জুনায়েদ) গাড়ির সাথে ছিলেন না, যা বড় ধরণের সন্দেহের সৃষ্টি করে। এছাড়া ডাকাতরা গাড়ি থামানোর সংকেত দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো প্রতিরোধ না গড়ে উল্টো ডাকাতদের সুযোগ করে দিয়েছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে।

‎গ্রেফতারকৃতরা হল, শাহেদ আহমদ (৪২) সুপারভাইজার (মোগলাবাজার) কামাল হোসেন (৩৫ চালক (কমলগঞ্জ, মৌলভীবাজার) আদনান (৩৮) ডিএসও (কানাইঘাট) আবু তাহের (২৬) ডিএসও (কানাইঘাট) রুপায়ন বিশ্বাস (৪০) ডিএসও (জকিগঞ্জ) রোমান আহমদ (৪৪) স্কর্ট সদস্য (দক্ষিণ সুরমা) সালমান আহমদ (২৮), স্কর্ট সদস্য (রাজনগর, মৌলভীবাজার) গোলাম শহীদ (২৯) স্কর্ট সদস্য (বিশ্বনাথ) ও জুনায়েদ (২২)স্কর্ট সদস্য (কানাইঘাট, সিলেট)।

‎এই ঘটনায় মোগলাবাজার থানায় পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় একটি মামলা (মামলা নং-০৩, তারিখ: ০৮/০৫/২০২৬ খ্রি.) রুজু করা হয়েছে।

‎পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং লুণ্ঠিত টাকা উদ্ধার ও মূল ডাকাত চক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

‎সিলেটে বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের ৫০ লাখ টাকা ডাকাতি: জড়িত সন্দেহে সহকর্মীসহ আটক ৯!

সময় ০৪:১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬