সিলেট ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
News Title :
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ বালাগঞ্জে চাচা হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ‎জামালপুরে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’- পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎বড়লেখায় বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত। মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা নিক্সন গ্রেপ্তার‎ হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭টি বিষধর সাপ উদ্ধার, নিরাপদে অবমুক্তির প্রস্তুতি বন বিভাগের সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী ওসমানীনগরে প্রেমিকার বাবার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, চার মাসের প্রেমের সম্পর্কের করুণ পরিণতি

‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ জিরা ও কাভেরী মেহেদি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। জব্দ করা পণ্য ও গাড়ির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা।
‎
‎মঙ্গলবার ৩ নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা যায়, একটি কাভার্ড ভ্যানে অবৈধভাবে ভারতীয় পণ্য পরিবহন করা হচ্ছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এর অংশ হিসেবে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যানের চালক গাড়িটি সড়কের পাশে ফেলে পালিয়ে যান।
‎
‎পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদি পাওয়া যায়। এ ঘটনায় পণ্যসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।
‎
‎বিজিবি জানায়, জব্দ করা পণ্য ও কাভার্ড ভ্যান যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
‎
‎হবিগঞ্জ ৫৫ বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদক পাচার প্রতিরোধ এবং চোরাচালান দমনে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন

‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ

সময় ০৮:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬