সিলেট ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
News Title :
‎বড়লেখায় বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত। মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা নিক্সন গ্রেপ্তার‎ হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭টি বিষধর সাপ উদ্ধার, নিরাপদে অবমুক্তির প্রস্তুতি বন বিভাগের সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী ওসমানীনগরে প্রেমিকার বাবার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, চার মাসের প্রেমের সম্পর্কের করুণ পরিণতি পূর্ব বিরোধের জেরে দোকানে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক ‎সিলেটে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নরসিংদী থেকে একমাত্র আসামি গ্রেফতার। দৃষ্টিশক্তি জয় করে এইচএসসিতে জিপিএ-৫: মৌমিকে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা‎ তৃণমূলের কেউ সরকারের বাইরে নয়, নেতাকর্মীদের আরও বিনয়ী হওয়ার আহ্বান রিজভীর মাধবপুর সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭টি বিষধর সাপ উদ্ধার, নিরাপদে অবমুক্তির প্রস্তুতি বন বিভাগের

হবিগঞ্জের বিভিন্ন এলাকার বসতবাড়ি ও আঙিনা থেকে ১৩৭টি সাপ এবং পাঁচটি সাপের ডিম উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সাপগুলোর মধ্যে রয়েছে ৭০টি পদ্মা গোখরা, ৬০টি কৈয়া গোখরা ও পাঁচটি দারাস। বর্তমানে সাপগুলো হবিগঞ্জ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের হেফাজতে রয়েছে।
‎
‎বন বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলার বিভিন্ন এলাকার বসতবাড়ি, আঙিনা ও আশপাশের স্থান থেকে এসব সাপ উদ্ধার করা হয়। লোকালয়ে সাপের উপস্থিতির খবর পেয়ে জীববৈচিত্র্য ফেডারেশনের সদস্যরা সেগুলো উদ্ধার করেন। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
‎উদ্ধার করা পাঁচটি ডিমের মধ্যে কয়েকটি থেকে ইতিমধ্যে বাচ্চা ফুটেছে। সাপ ও ডিমগুলো বর্তমানে বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে।
‎
‎বন বিভাগ সূত্র জানায়, সাপগুলো অবমুক্ত করার জন্য উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ রয়েছে, এমন স্থান নির্ধারণের কাজ চলছে। জনবসতিপূর্ণ এলাকার কাছাকাছি সাপগুলো ছাড়া হবে না। মানুষের নিরাপত্তা ও বন্যপ্রাণীর স্বাভাবিক আবাসস্থল বিবেচনায় নিয়েই অবমুক্তির স্থান নির্বাচন করা হবে।
‎
‎বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, নিরাপদ স্থান নির্ধারণের পর শিগগিরই সাপগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। এতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণেও ভূমিকা রাখা সম্ভব হবে।
‎তিনি জানান, সাপগুলো অবমুক্তির জন্য উপযুক্ত স্থান নির্বাচনের প্রক্রিয়া চলছে। স্থান চূড়ান্ত হলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বড়লেখায় বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।

হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭টি বিষধর সাপ উদ্ধার, নিরাপদে অবমুক্তির প্রস্তুতি বন বিভাগের

সময় ০৪:৫১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬