সিলেট ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা

‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

‎হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ববিরোধের জেরে জাইদুল মিয়া (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে উপজেলার মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে।

‎নিহত জাইদুল মিয়া মন্দরী গ্রামের লোকমান মিয়ার ছেলে।

‎পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মন্দরী গ্রামে সাবেক চেয়ারম্যান শেখ শামসু মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে মাজিদ খানের পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে।
‎পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে হাওরে কৃষিকাজ শেষে বাড়ি ফিরছিলেন জাইদুল। পথে মাজিদ খানের বাড়ির কাছাকাছি পৌঁছালে কয়েকজন তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

‎পরে স্থানীয় লোকজন জাইদুলকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

‎বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নজমুল হক বলেন, প্রাথমিকভাবে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সাবেক চেয়ারম্যান শেখ শামসু মিয়া ও মাজিদ খানের পক্ষের লোকজনের মধ্যকার বিরোধের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
‎ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

সময় ০৬:২৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬