সিলেট ০৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
News Title :
দৃষ্টিশক্তি জয় করে এইচএসসিতে জিপিএ-৫: মৌমিকে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা‎ তৃণমূলের কেউ সরকারের বাইরে নয়, নেতাকর্মীদের আরও বিনয়ী হওয়ার আহ্বান রিজভীর মাধবপুর সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু ‎১৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সাব্বির গ্রেফতার ‎হাসপাতালের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা চুনারুঘাট সংরক্ষিত বন থেকে ২৭ ঘনফুট কাঠ জব্দ, আটক ২ জিন্নী হুজুরের নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধার; গ্রেপ্তার ৪ ‎বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে চাচাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৩ হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ‎কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার

‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব।

‎সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। মঙ্গলবার ৪ আগস্ট  সকাল ৯টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
‎গ্রেফতারকৃতরা হল, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার, কৃষ্ণপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে, মোঃ জামির হোসেন (১৯), একই উপজেলার নোয়াগাও গ্রামের ইয়াকুব আলীর ছেলে ​আবুল হাশেম (৬৬),​ বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার, ছাবরতলা গ্রামের, রেনু মিয়ার ছেলে, উসমান (৬০) ও ​গোয়াইনঘাট উপজেলার বগাইয়া গ্রামের, ছেনু মিয়ার ছেলে জুবাইদ আহমেদ (১৬)।

‎র‌্যাব জানায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের আম্বরখানা এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবর পেয়ে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল সেখানে পৌঁছায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চারজনকে আটক করা হয়।

‎পরে তাদের সঙ্গে থাকা দুটি স্কুল ব্যাগের ভেতর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাজা উদ্ধার করা হয়।
‎
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
‎
‎র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিলেটে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৃষ্টিশক্তি জয় করে এইচএসসিতে জিপিএ-৫: মৌমিকে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা‎

‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব।

সময় ০৪:৪৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬