সিলেট ০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
News Title :
দৃষ্টিশক্তি জয় করে এইচএসসিতে জিপিএ-৫: মৌমিকে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা‎ তৃণমূলের কেউ সরকারের বাইরে নয়, নেতাকর্মীদের আরও বিনয়ী হওয়ার আহ্বান রিজভীর মাধবপুর সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু ‎১৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সাব্বির গ্রেফতার ‎হাসপাতালের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা চুনারুঘাট সংরক্ষিত বন থেকে ২৭ ঘনফুট কাঠ জব্দ, আটক ২ জিন্নী হুজুরের নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধার; গ্রেপ্তার ৪ ‎বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে চাচাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৩ হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ‎কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার

‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ

সড়ক দুর্ঘটনায় নিহত কনস্টেবল পারভেজ মিয়া (ফাইল ছবি)

‎
‎দুর্ঘটনায় আহতদের উদ্ধারে ছুটে গিয়ে নিজেই প্রাণ হারালেন হবিগঞ্জের এক পুলিশ সদস্য। কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে পড়ে কনস্টেবল পারভেজ মিয়া (৩০) নিহত হয়েছেন। তিনি ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।
‎
‎মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত প্রায় ১২টার দিকে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশার একটি দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল উদ্ধার অভিযানে রওনা দেয়। পথে দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে পুলিশের পিকআপ ভ্যানটির একটি চাকায় বাতাস কম থাকায় সেটি সড়কের পাশে থামানো হয়। চালক চাকায় বাতাস দেওয়ার সময় পেছন দিক থেকে আসা ধানের খোসা বোঝাই একটি মালবাহী ট্রাক একটি সিএনজিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের পিকআপের ওপর উল্টে পড়ে।
‎
‎এতে পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
‎দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যদের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। পরে ট্রাকের নিচ থেকে পারভেজ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
‎
‎ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, উদ্ধার অভিযানে যাওয়ার পথে পিকআপের চাকায় বাতাস নেওয়ার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ির ওপর উল্টে পড়ে। এতে কনস্টেবল পারভেজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
‎
‎পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
‎
‎কর্তব্যরত অবস্থায় পারভেজ মিয়ার এমন মর্মান্তিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে হবিগঞ্জে ও স্বজন, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৃষ্টিশক্তি জয় করে এইচএসসিতে জিপিএ-৫: মৌমিকে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা‎

‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ

সময় ০২:৪৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬