সিলেট ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময়

হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় একটি পরিত্যক্ত কাভার্ডভ্যান থেকে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ আগস্ট) সকালে পরিচালিত বিশেষ অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

‎সোমবার রাত ১০টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় চোরাই পণ্যবাহী একটি কাভার্ডভ্যান সীমান্ত এলাকা অতিক্রম করে মাধবপুরের দিকে যাচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

‎সকাল আনুমানিক ১০টার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যানে থাকা চোরাকারবারিরা সেটি মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত কাভার্ডভ্যানটি জব্দ করে তল্লাশি চালান। এ সময় কার্টনের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী, ফুচকা, কিটক্যাট চকলেট ও বিভিন্ন ধরনের বিস্কুট উদ্ধার করা হয়।
‎বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৬২ লাখ টাকা। উদ্ধার করা মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

‎হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হবে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণকে চোরাচালানবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার

হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সময় ১২:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬