সিলেট ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময়

লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

‎হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব সিংহ গ্রামে (কামড়াপুর) পুকুরের পানিতে ডুবে হাবিব মিয়া (২০) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। নিহত হাবিব মিয়া ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে।

‎পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (২ আগস্ট) সকালে হাবিব তার মায়ের সঙ্গে বাড়ির কাছের খেলার মাঠে চড়া (খড় ও গোবর দিয়ে তৈরি জ্বালানি) বানানোর কাজ করছিল। কাজ শেষে মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় সে পুকুরের পানিতে হাত-মুখ পরিষ্কার করতে যায়। ধারণা করা হচ্ছে, তখন হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে সে পানিতে পড়ে যায়।

‎কিছুক্ষণ পর স্থানীয় এক নারী পুকুরের একদম কিনারায় তার দেহ ভেসে উঠতে দেখে চিৎকার দেন। পরে আশেপাশের লোকজন এসে পুকুর থেকে হাবিবের নিথর দেহ উদ্ধার করে।

‎স্বজনরা জানান, হাবিব দীর্ঘদিন ধরে ‘মিক্রি’ (মৃগী বা মৃগীজনিত খিঁচুনি) রোগে ভুগছিল। এর আগেও সে বিভিন্ন সময়ে একাধিকবার এ রোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল।

‎এ মর্মান্তিক ঘটনায় নিহত যুবকের পরিবার ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার

লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

সময় ১১:৩৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬