সিলেট ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময়

‎বাহুবলে ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ মাসের কারাদণ্ড

‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ফেরদৌস মিয়া (১৯) নামে এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

‎মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার পূর্ব জয়পুর এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে ফেরদৌস মিয়াকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে দুইটি ইয়াবা ট্যাবলেট ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

‎ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

‎রায়ের পর জব্দ করা ইয়াবা ও গাঁজা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য যাতে পুনরায় অপব্যবহারের সুযোগ না পায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। অভিযানে বাহুবল থানা পুলিশের সদস্য এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করেন। মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে বাহুবলে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক সেবন, বহন, সংরক্ষণ ও কেনাবেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার

‎বাহুবলে ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ মাসের কারাদণ্ড

সময় ০২:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬