সিলেট ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
News Title :
‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা ‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব। ‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ ‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার ‎নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

‎লাখাইয়ের বীর মুক্তিযোদ্ধা রজব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক।

‎ লাখাইয়ে উপজেলার বামৈ গ্রামের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা রজব আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  বৃহস্পতিবার  সকাল ৯টার দিকে নিজ বাড়িতে  বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

‎পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩পুত্র, ৪কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও সহযোদ্ধা রেখে গেছেন।

‎বৃহস্পতিবার বাদ আসর  মরহুমে নিজ গ্রামে তাঁর  নামাজে জানাজা অনুষ্টিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা সহ গ্রামের শত শত মুসল্লী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক বৃন্দ অংশ নেন।
‎পূর্বান্হে উপজেলা প্রশাসন এর পক্ষে প্রয়াত বীরমুক্তিযোদ্ধা রজব আলীর কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।

‎একসময় উপস্থিত ছিলেন লাখাই মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়সহ মুক্তিযোদ্ধাবৃন্দ। লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে এসআই মইনুল হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল প্রয়াত রজব আলীর কফিনে গার্ড অব অনার প্রদান করে। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

‎বীরমুক্তিযোদ্ধা রজব আলীর মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গ শোকবার্তা দিয়েছেন। তারা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা রজব আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার এর প্রতি গভীর সমবেদনা জানান।

‎শোকবার্তা দিয়েছেন সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল,বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাব এর পক্ষে সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সুজন লাখাই উপজেলা কমিটির পক্ষে সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সাংবাদিক আলী আহমেদ, ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন,উপজেলা যুব ফোরাম এর পক্ষে আহবায়ক আকিব শাহরিয়ার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যান পরিষদের লাখাই শাখার পক্ষে আহবায়ক আশীশ দাশগুপ্ত,সাংবাদিক  মহসিন সাদেক,সুমন আহমেদ বিজয়,মনর উদ্দিন মনির। উপজেলা সাহিত্য পরিষদের পক্ষে সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন প্রমূখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা

‎লাখাইয়ের বীর মুক্তিযোদ্ধা রজব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক।

সময় ০৮:০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬