সিলেট ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
News Title :
‎বড়লেখায় বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত। মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা নিক্সন গ্রেপ্তার‎ হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭টি বিষধর সাপ উদ্ধার, নিরাপদে অবমুক্তির প্রস্তুতি বন বিভাগের সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী ওসমানীনগরে প্রেমিকার বাবার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, চার মাসের প্রেমের সম্পর্কের করুণ পরিণতি পূর্ব বিরোধের জেরে দোকানে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক ‎সিলেটে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নরসিংদী থেকে একমাত্র আসামি গ্রেফতার। দৃষ্টিশক্তি জয় করে এইচএসসিতে জিপিএ-৫: মৌমিকে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা‎ তৃণমূলের কেউ সরকারের বাইরে নয়, নেতাকর্মীদের আরও বিনয়ী হওয়ার আহ্বান রিজভীর মাধবপুর সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা

‎

‎
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নের কালিনগর এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে এক নারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
‎বুধবার (১০ জুন ২০২৬) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুনারুঘাট থানা পুলিশ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত অভিযানে মোসাঃ লেবুচাঁন বেগম (পিতা: মৃত কাছম আলী) নামে এক নারীকে আটক করা হয়।
‎
‎অভিযানকালে তার কাছ থেকে মাদকদ্রব্য এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(১৬) ধারায় তাকে ২০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় জব্দকৃত মাদকের নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট মাদক ধ্বংস করা হয়।
‎
‎উপজেলা প্রশাসন জানিয়েছে, সমাজে মাদকের বিস্তার রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বড়লেখায় বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।

চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা

সময় ০৮:৫৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬