সিলেট ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
News Title :
‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা ‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব। ‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ ‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার ‎নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

‎জুড়ীতে পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার

‎জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে মৌলভীবাজারের জুড়ীতে পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রায়হান এবং জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ চেকিং ও টহল কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
‎এসময় জুড়ী থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রমে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশ ও বহির্গমন পথ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

‎এসময় সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রায়হান জানান, বিশেষ এ ড্রিলের মাধ্যমে পুলিশ সদস্যদের তাৎক্ষণিক সাড়া দেওয়ার সক্ষমতা, সমন্বিত অভিযান পরিচালনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি যাচাই করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি শনাক্তকরণ এবং অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
‎এ ধরনের কার্যক্রমের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা

‎জুড়ীতে পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার

সময় ০৭:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬