সিলেট ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
News Title :
‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা ‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব। ‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ ‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার ‎নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

‎বড়লেখায় এএসপি ও সিআইডি পরিচয় দিয়ে প্রতারণা: ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেফতার

প্রতারণার অভিযোগ আটককৃত ভুয়া এএসপি সাজু আহমেদ শোভন।

‎মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সাজু আহমেদ শোভন (৩৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

‎সোমবার (৮ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (৭ জুন) বিকেলে উপজেলার নিউ সমনবাগ চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।
‎গ্রেফতারকৃত সাজু আহমেদ শোভন রংপুর জেলার কোতোয়ালি থানার পশ্চিম বাবু খাঁ গ্রামের মো. আব্দুল আলীম শেখের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিউ সমনবাগ চা বাগানের শ্রমিক যতিন চাষার (৪৮) নামে একটি মামলা রয়েছে। গত ৫ জুন রাতে সাজু আহমেদ শোভন নিজেকে পুলিশের এএসপি ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে যতিন চাষার বাড়িতে যান এবং মামলার ভয়ভীতি প্রদর্শন করেন। পরে মামলাটি মিমাংসা করে দেওয়ার কথা বলে তিনি ওই অসহায় চা শ্রমিকের কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেন।

‎রোববার বিকেলে ওই প্রতারক যুবক পুনরায় চা বাগান এলাকায় এলে ভুক্তভোগী যতিন চাষা তাকে চিনতে পারেন এবং স্থানীয়দের সহযোগিতায় আটকে রাখেন। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করে একটি ভুয়া পরিচয়পত্র প্রদর্শন করে। পরিচয়পত্রটিতে তার ছবির পাশে পদবি হিসেবে ‘এএসপি’ লেখা ছিল। তবে নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে ভুয়া পরিচয়ের কথা স্বীকার করে। এসময় পুলিশ তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড ও দুটি মোবাইল ফোন জব্দ করে।

‎এ ঘটনায় ভুক্তভোগী যতিন চাষা বাদী হয়ে বড়লেখা থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাজু আহমেদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও একাধিক প্রতারণার মামলা রয়েছে।

‎বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি অত্যন্ত ধূর্ত প্রকৃতির। সে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে নিরীহ মানুষের সরলতার সুযোগ নিয়ে আসছিল। তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

‎পাশাপাশি ওসি সর্বসাধারণের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে বলেন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে কেউ যদি সন্দেহজনক আচরণ করে বা অর্থ দাবি করে, তবে বিভ্রান্ত না হয়ে সাথে সাথে নিকটস্থ থানায় যোগাযোগ করুন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা

‎বড়লেখায় এএসপি ও সিআইডি পরিচয় দিয়ে প্রতারণা: ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেফতার

সময় ০৯:৫৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬