সিলেট ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
News Title :
‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা ‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব। ‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ ‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার ‎নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

‎শ্রীমঙ্গলে চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুক লাইভে হুমকির অভিযোগ, থানায় জিডি‎

‎মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের নামে চাঁদাবাজির অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার (৮ জুন) সাংবাদিক মনজু বিজয় চৌধুরী অনলাইনের মাধ্যমে শ্রীমঙ্গল থানায় জিডিটি দায়ের করেন। জিডিতে উল্লেখ করা হয়, সম্প্রতি শ্রীমঙ্গলের নতুন বাজার লেবু আড়তে শ্রমিক দলের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর গত ৬ জুন দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ‘Nure Alom’ নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে সাংবাদিক মনজু বিজয় চৌধুরীকে উদ্দেশ্য করে অপপ্রচার, অশালীন ভাষায় গালাগাল এবং হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
‎জিডিতে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তির পরিচয় অনুসন্ধান করে জানা গেছে, তিনি নূর আলম (লেবু) নামে পরিচিত। তাঁর পিতা মৃত আব্দুল মোমিন এবং তিনি শ্রীমঙ্গল পৌরসভার জালালিয়া রোড এলাকার বাসিন্দা।

‎সাংবাদিক মনজু বিজয় চৌধুরী বলেন, শ্রীমঙ্গলের একটি বাজারে পরিবহন শ্রমিকদের নামে চাঁদাবাজির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে নূর আলম লেবু ফেসবুক লাইভে এসে আমাকে উদ্দেশ্য করে বিভিন্ন হুমকিমূলক বক্তব্য দেন। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
‎এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ হুমকিদাতার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

‎শ্রীমঙ্গল থানার দায়িত্বশীল সূত্র জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা

‎শ্রীমঙ্গলে চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুক লাইভে হুমকির অভিযোগ, থানায় জিডি‎

সময় ০৮:২৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬