সিলেট ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

‎চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইবা আক্তার (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সকালে উপজেলার দিয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

‎নিহত তাইবা আক্তার ওই গ্রামের রুবেল মিয়ার মেয়ে। সে স্থানীয় এজেডিটি মডেল একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

‎স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে নিজ বাড়ির পাশে অবস্থিত বাবার পোলট্রি খামার এলাকায় অবস্থানকালে তাইবা একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে সে গুরুতর আহত হয়।

‎পরে স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যুর খবরে স্বজনদের মধ্যে আহাজারির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারাও ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

‎এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

‎চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

সময় ০৫:০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬