সিলেট ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
News Title :
‎বড়লেখায় বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত। মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা নিক্সন গ্রেপ্তার‎ হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭টি বিষধর সাপ উদ্ধার, নিরাপদে অবমুক্তির প্রস্তুতি বন বিভাগের সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী ওসমানীনগরে প্রেমিকার বাবার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, চার মাসের প্রেমের সম্পর্কের করুণ পরিণতি পূর্ব বিরোধের জেরে দোকানে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক ‎সিলেটে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নরসিংদী থেকে একমাত্র আসামি গ্রেফতার। দৃষ্টিশক্তি জয় করে এইচএসসিতে জিপিএ-৫: মৌমিকে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা‎ তৃণমূলের কেউ সরকারের বাইরে নয়, নেতাকর্মীদের আরও বিনয়ী হওয়ার আহ্বান রিজভীর মাধবপুর সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

‎শান্তিগঞ্জে সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু আহত-১‎

‎
‎শান্তিগঞ্জের ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনী ব্রীজ এলাকায় বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে সড়ক দুর্ঘটনায় হতাহত হয়েছেন।
‎ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকাল সাড়ে ৪ টায় থানা এলাকার দরগাপাশা ইউনিয়নের সিচনী ব্রীজ এলাকায়। নিহত নিরব মিয়া (১৫) দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের তাদির ইসলামের পুত্র এবং অপর আহত সাকিবুর ইসলাম (১৫) একই গ্রামের সফিকুল ইসলামের পুত্র। নিহত নিরব মিয়া ও সাকিবুর ইসলাম আক্তাপাড়া মাদরাসার ৭ শ্রেণীর শিক্ষার্থী।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১১ মে) বিকাল সাড়ে ৪ টায় নিহত নিরব মিয়া তাহার চাচার মোটর সাইকেল যোগে তাহার সহপাঠি একই গ্রামের আহত সাকিবুল ইসলামকে সাথে নিয়ে ডাবর-জগন্নাথপুর সড়কে মোটর সাইকেল চালিয়ে পাগলা বাজারে যায়। পাগলা বাজার থেকে ফেরার পথে পথিমধ্যে সিচনী ব্রীজ এলাকায় দ্রুত ও বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে নিয়ন্ত্রন হারায় এবং রাস্তায় পাশে থাকা গাছের সাথে স্বজোরে ধাক্কা দেয়।
‎
এতে ঘটনাস্থলেরই নিরব মিয়া মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করে। মুমূর্ষ ও আহত অবস্থায় সাকিবুর রহমানকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার চাচা সাদেক মিয়া। তাৎক্ষণিক খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশের এসআই সেলিম মিয়া ঘটনাস্থলে গিয়ে মৃত নিরব মিয়ার লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন । লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
‎
‎নিহত নিরবের বাবার চাচাতো ভাই সাদেক মিয়া জানান, নিরব মিয়া তাহার চাচার নতুন মোটর সাইকেল পরিবারের কাউকে না বলে বাড়ী থেকে পাগলা বাজার থেকে আসার পথে সিচনী ব্রীজ এলাকায় দ্রুত গতিতে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নিরব মারা যায়।
‎
‎শান্তিগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) নোবেল সরকার বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ ময়না তদন্তে প্রেরণের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বড়লেখায় বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।

‎শান্তিগঞ্জে সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু আহত-১‎

সময় ০৮:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬