সিলেট ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

দক্ষিণ সুরমায় র‍্যাবের অভিযান; অনলাইন জুয়া চক্রের ৬ সদস্য গ্রেফতার

‎সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। শুক্রবার (৮ মে ২০২৬) রাত আনুমানিক পৌনে নয়টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন জিঞ্জির শাহ মাজারের উত্তর পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারকৃত আসামিরা হল,জুনেদ আহমদ (৩৭) পিতা- মৃত সুরুজ আলী, গ্রাম- ন-ভাগ, থানা- দক্ষিণ সুরমা,লিটন আহমদ (২৮) পিতা- বাবুল মিয়া, গ্রাম- খোজারখলা, থানা- দক্ষিণ সুরমা, মোঃ আকাশ মিয়া (২০) পিতা- মোঃ সুজন মিয়া, গ্রাম- সাধুর বাজার, থানা- দক্ষিণ সুরমা,রায়হান আহমদ (২২) পিতা- মৃত আকবর আলী, গ্রাম- ভগতিপুর, থানা- মোগলাবাজার,বাছন আহমদ (৫৬) পিতা- মৃত তরজী মিয়া, গ্রাম- মামুরাখালী, থানা- জকিগঞ্জ ও মোঃ আলাউদ্দিন (৩৬) পিতা- মৃত চুনু মিয়া, গ্রাম- ভার্থখলা, থানা- দক্ষিণ সুরমা, সিলেট।

‎র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী পয়েন্টে অবস্থানরত র‍্যাবের একটি আভিযানিক দল জানতে পারে যে, জিঞ্জির শাহ মাজার এলাকায় কিছু ব্যক্তি অনলাইন জুয়া খেলার উদ্দেশ্যে জড়ো হয়েছে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এই ৬ জনকে আটক করা হয়, তবে আরও ৮-১০ জন পালিয়ে যেতে সক্ষম হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা Shillong Teer Prediction, Night Teer, Shillong Teer live, Night India Teer এবং বিভিন্ন অ্যাপসের মাধ্যমে মানুষকে ১০ টাকায় ৮০০ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে জুয়ায় আসক্ত করত। এই জুয়ার বোর্ডগুলো মূলত বিদেশ থেকে পরিচালিত হয় এবং তারা স্থানীয়ভাবে সংগৃহীত টাকা বিকাশসহ বিভিন্ন এমএফএস অ্যাপসের মাধ্যমে পাঠাত। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ২টি স্মার্টফোন জব্দ করা হয়।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

দক্ষিণ সুরমায় র‍্যাবের অভিযান; অনলাইন জুয়া চক্রের ৬ সদস্য গ্রেফতার

সময় ০১:০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬