সিলেট ০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

‎ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন: ছাতকে ২ ডাকাত গ্রেফতার

‎সুনামগঞ্জের ছাতকে সংঘটিত ডাকাতির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ডাকাতকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। এসময় লুণ্ঠিত নগদ টাকা, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ মে রাত আনুমানিক ১১টা ১৫ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ছাতক উপজেলার ১৩নং ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামের দারাখাই কুন্দানালা ব্রিজের দক্ষিণ পাশে ডাবর-জগন্নাথপুর আঞ্চলিক সড়কে একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল।

‎এসময় তারা পিকআপের সামনের ও পাশের গ্লাস ভাঙচুর করে গাড়িতে থাকা জগন্নাথপুরের “হাবিব ভ্যারাইটিজ স্টোর”-এর কর্মচারীদের মারধর ও প্রাণনাশের ভয় দেখিয়ে নগদ ২ লাখ ৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার শিকার হন দোকানের কর্মচারী স্বপন দাস, চালক স্বদেব দাস ও প্রান্ত দাস। পরে দোকানের মালিক মোঃ মতিউর রহমান বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেন।

মামলাটি রুজুর পর তদন্তভার দেওয়া হয় এসআই শেখ মোঃ মিরাজ আহম্মেদের ওপর।

‎পুলিশ সুপার সুনামগঞ্জের সার্বিক দিকনির্দেশনায়, সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেলের তত্ত্বাবধানে এবং ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (৮ মে) রাত ১টা ২০ মিনিটে ভাতগাঁও ইউনিয়নের ভমভমি বাজার এলাকা থেকে ডাকাত দলের সদস্য মোঃ আজির উদ্দিন (৩৩) ও মোঃ হোসাইন আহম্মদ (২২)-কে গ্রেফতার করা হয়।

‎পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ, শান্তিগঞ্জ উপজেলার ইশাকপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির সময় ব্যবহৃত একটি রামদা, একটি তলোয়ার, একটি মুখোশযুক্ত হুডি জ্যাকেট এবং লুণ্ঠিত টাকার মধ্যে নগদ ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
‎পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

‎ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন: ছাতকে ২ ডাকাত গ্রেফতার

সময় ০২:০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬