
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান (রহঃ) থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শাহপরান মাজার গেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামির নাম সাদ্দাম (৩৬)। তিনি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার লক্ষীপুর ইউনিয়নের মাটগাঁও (৩নং ওয়ার্ড) গ্রামের আব্দুন নূর ও মোহন মেলা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহপরান (রহঃ) থানার এসআই এসএম জামাল উদ্দিন চৌধুরী ও তার সঙ্গীয় ফোর্স সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরান মাজার গেটস্থ ‘স্যার’ ফার্মেসীর সামনে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করেন। চেকপোস্ট চলাকালে সাদ্দামের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশি করে। এসময় তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই ঘটনায় শাহপরান (রহঃ) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০২, তারিখ: ০৬/০৫/২০২৬ইং)।
শাহপরান (রহঃ) থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 


















