সিলেট ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
News Title :
‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা ‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব। ‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ ‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার ‎নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

ছাতকে ‎ফোনে ডেকে নেওয়ার পর উধাও যুবক, উৎকণ্ঠায় পরিবার! থানায় অভিযোগ।‎

নিখোঁজ নাজমুল হক ( ফাইল ছবি)

‎সুনামগঞ্জের ছাতক উপজেলায় মো. নাজমুল হক (২৫) নামে এক রাজমিস্ত্রী নিখোঁজ হয়েছেন বলে পরিবারে অভিযোগ। তিনি উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মোবাইল ফোনে যোগাযোগ করে রাজমিস্ত্রীর কাজ দেখার কথা বলে নাজমুল হক কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

‎এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। স্বজনরা জানান, নির্ধারিত সময় পার হওয়ার পরও বাড়িতে ফিরে না আসায় তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে ফোনে কোনো সাড়া পাওয়া যায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরদিন শুক্রবার (৫ জুন) সকাল ১০টার পর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

‎এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির বড় ভাই মো. ইকরাম (২৭) বাদী হয়ে শুক্রবার ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিখোঁজ নাজমুল হকের কোনো সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

‎এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা

ছাতকে ‎ফোনে ডেকে নেওয়ার পর উধাও যুবক, উৎকণ্ঠায় পরিবার! থানায় অভিযোগ।‎

সময় ১০:৪৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬