সিলেট ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
News Title :
‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ ‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার ‎নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ‎টাঙ্গাইলের ধনবাড়ীতে অগ্নিনির্বাপন ও ভূমিকম্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত‎ ‎সিলেটে র‍্যাবের জালে যশোরের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি, ভিকটিম উদ্ধার

‎আজমিরীগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযুক্ত আসামি দিরাই থেকে গ্রেপ্তার

গ্রেফতারকৃত অভিযুক্ত আসামী দ্বিজেন্দ্র চন্দ্র দাস।

‎হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তি হল, উপজেলার বদলপুর ইউনিয়নের কাটাখালী গ্রামের দ্বিজেন্দ্র চন্দ্র দাস (৪০)। তিনি ওই গ্রামের ভূবন লাল দাসের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ মে বিকেলে ভুক্তভোগী শিশুটি খেলতে গিয়ে অভিযুক্তের বাড়িতে যায়। পরে শিশুটি অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে এলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরদিন তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

‎এ ঘটনায় শিশুটির বাবা লক্ষ্মীকান্ত দাস বাদী হয়ে  আজমিরীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

‎মামলা দায়েরের পরপরই আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সনত কুমার দেব নেতৃত্ব অভিযান চালিয়ে সুনামগঞ্জের দিরাই ঘাট থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরবর্তীতে উক্ত আসামী আদালতে মাধ্যমে স্বীকারোক্তি প্রকাশ করে।

‎আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

‎এদিকে ভুক্তভোগী শিশুটি চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎

‎আজমিরীগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযুক্ত আসামি দিরাই থেকে গ্রেপ্তার

সময় ১১:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬