সিলেট ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

‎আজমিরীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.সাখাওয়াত হাসান জীবন এমপি।

‎মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজমিরীগঞ্জ উপজেলায় নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‎শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু মনসুর ডাঃ সাখাওয়াত হাসান জীবন, মাননীয় সংসদ সদস্য, হবিগঞ্জ-২ আসন।
‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,১৯৫২ সালের ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম নয়, এটি বাঙালি জাতির আত্মপরিচয় ও স্বাধীনতার চেতনার ভিত্তি। তিনি মাতৃভাষার সুরক্ষা ও চর্চার ওপর গুরুত্বারোপ করে আজমিরীগঞ্জ- বানিয়াচং এলাকার সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎সভায় অন্যান্য বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং বীর মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি দাস-এর স্মরণে আজমিরীগঞ্জে একটি চত্বর নির্মাণ, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার উন্নয়নের দাবি জানান।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন, আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শাজাহান শেখ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি স্বপন বনিক, সাধারণ সম্পাদক আবু হেনা, সদস্য মো. আশিকুর রহমান,হাবিবুর রহমান রিয়াদ, এস কে কাওসার আহম্মেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মহন তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

‎আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটির কর্মসূচি ঘিরে পুরো উপজেলায় ছিল উৎসবমুখর পরিবেশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

‎আজমিরীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সময় ০৭:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬