সিলেট ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
News Title :
মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ‎জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের আনাছ বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ ‘লন্ডনে জাঁকজমকপূর্ণভাবে মর্যাদাপূর্ণ বিসিএ’র‎ ১৯তম বার্ষিক এওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠিত ‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বহু জ্ঞানী পণ্ডিতদের জন্ম দিয়েছে, এখন উদ্ভাবকদেরকেও জন্ম দিতে হবে।’ জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ বালাগঞ্জে চাচা হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ‎জামালপুরে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’- পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

“সচেতনতা ও শৃঙ্খলার আলোয় গড়বো ভবিষ্যৎ” এই স্লোগানকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার ৪ নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মোঃ করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রতন কুমার অধিকারী।
‎
‎শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়ে শৃঙ্খলা ও সচেতনতার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, স্কুল আইডি কার্ড কেবল শিক্ষার্থীর পরিচয়ই বহন করে না, বরং এটি তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করে। শৃঙ্খলার আলোতেই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সাথে আইন মেনে চলা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার এবং কিশোর অপরাধ ও মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়, গোয়াইনঘাট থানার এসআই সুবিনয় বৈধ্য এবং মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল আলিম।
‎এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, জালাল হোসাইন, সূর্য তরুন সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন ডিজিটাল পরিচয়পত্র (আইডি কার্ড) তুলে দেন। নতুন আইডি কার্ড পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

সময় ০১:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬