সিলেট ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
News Title :
‎জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের আনাছ বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ ‘লন্ডনে জাঁকজমকপূর্ণভাবে মর্যাদাপূর্ণ বিসিএ’র‎ ১৯তম বার্ষিক এওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠিত ‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বহু জ্ঞানী পণ্ডিতদের জন্ম দিয়েছে, এখন উদ্ভাবকদেরকেও জন্ম দিতে হবে।’ জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ বালাগঞ্জে চাচা হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ‎জামালপুরে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’- পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎বড়লেখায় বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।

‎জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের আনাছ বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ

‎জাতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি সিজন-১’ প্রতিযোগিতায় উশু ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিক্ষার্থী শামসুর রহমান আনাছ। বালকদের ৪৫ কেজির নিচের ওজন শ্রেণিতে প্রতিযোগিতা করে সে এ সাফল্য অর্জন করে। জাতীয় পর্যায়ে সেরা হওয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য নির্বাচিত ৪০ শিশুর মধ্যে রয়েছে তার নাম।

‎আনাছ চুনারুঘাট উপজেলার হাজী আলিমুল্লাহ সিনিয়র মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ‘নতুন কুঁড়ি সিজন-১’-এর বিভিন্ন ইভেন্টে সেরা হওয়া দেশের ৪০ জন শিশুকে বিকেএসপিতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। এ তালিকায় স্থান পেয়েছে আনাছ।

‎আগামী ৫ নভেম্বর খুলনায় ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচিত শিশুদের আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে আনাছকেও অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

‎খুলনায় যাওয়ার আগে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আনাছ। এ সময় তার কোচ ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তার সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে খেলাধুলা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন।

‎বিকেএসপিতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের সুযোগ পাওয়ায় আনাছের ক্রীড়াজীবনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের আনাছ বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ

‎জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের আনাছ বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ

সময় ১২:০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬