সিলেট ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ মাধবপুরে স্কুল পরিদর্শনে গিয়ে নিজেই ক্লাস নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ‎জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের আনাছ বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ ‘লন্ডনে জাঁকজমকপূর্ণভাবে মর্যাদাপূর্ণ বিসিএ’র‎ ১৯তম বার্ষিক এওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠিত ‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বহু জ্ঞানী পণ্ডিতদের জন্ম দিয়েছে, এখন উদ্ভাবকদেরকেও জন্ম দিতে হবে।’ জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ

মাধবপুরে স্কুল পরিদর্শনে গিয়ে নিজেই ক্লাস নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

হবিগঞ্জের মাধবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান, শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও স্কুল ফিডিং কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পরিদর্শনে গিয়ে নিজেই শ্রেণিকক্ষে পাঠদান করেন তিনি। এ সময় শিশু শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আনন্দে মেতে ওঠেন প্রতিমন্ত্রী।
‎
‎বুধবার ৪ নভেম্বর সকাল পৌনে ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের এসএম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান তিনি। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্কুল ফিডিং কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তারা ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন।
‎
‎পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের প্রথম শ্রেণির কক্ষে বাংলা পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে নিজেই শিক্ষার্থীদের পাঠদান করান। এ সময় শিশুদের সঙ্গে আনন্দঘন পরিবেশে সময় কাটান এবং তাদের সঙ্গে কথা বলেন তিনি।
‎
‎পরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ ও খাদ্য সংরক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। এ ছাড়া বিদ্যালয়ের মা সমিতির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শ্রেণিকক্ষের লাইব্রেরি, বুক ক্যাপ্টেন ও বাগান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
‎
‎এরপর দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। সেখানে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামাসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

মাধবপুরে স্কুল পরিদর্শনে গিয়ে নিজেই ক্লাস নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সময় ০৩:১৭:০২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬