সিলেট ০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
News Title :
‎শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেনির এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক টাঙ্গাইলে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নবীগঞ্জে ফারিয়ার আলোচনা সভা অনুষ্ঠিত, সংগঠন শক্তিশালীকরণে বিভিন্ন দিকনির্দেশনা‎ শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কর্মী সম্মেলন,সভাপতি মঞ্জুর, সম্পাদক সিতু‎ ‎প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ঘিরে উৎসবের আমেজ, উন্নায়ন প্রত্যাশায় জেলাবাসী যমুনার ভাঙনে ভূঞাপুরে চরম সংকট আতঙ্কে নদীপাড়ের হাজারো মানুষ হবিগঞ্জে খোয়াই নদীতে নিখোঁজের চার দিন পর ব্যক্তির মরদেহ উদ্ধার‎ ‎প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে উৎসবের জনপদ মৌলভীবাজার, পৌঁছেছে ‘লাল-সবুজ’ বাস‎ ‎জামালপুরে ব্র্যাক কর্তৃক নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত হবিগঞ্জে শরীরে লুকিয়ে রাখা ২ কেজি গাঁজাসহ যুবক আটক

বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালিত

একজন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ডা.জীবন এমপি।

হবিগঞ্জের বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য  কর্মসূচি পালন করা হয়।
‎শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার  আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদদের রক্তে ভেজা এই বাংলা ভাষার মর্যাদা রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এনামুল হক, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফ আহমেদ, প্রবীণ বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান এবং গণমাধ্যম কর্মীরা।
‎সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা বেগম সাথী বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার মাধ্যমে ভাষা শহিদদের স্মরণ করা হচ্ছে। আলোচনা সভা শেষে ভাষা আন্দোলনে বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেনির এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক

বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালিত

সময় ০৬:৫৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬