সিলেট ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
News Title :
মাধবপুরে স্কুল পরিদর্শনে গিয়ে নিজেই ক্লাস নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ‎জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের আনাছ বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ ‘লন্ডনে জাঁকজমকপূর্ণভাবে মর্যাদাপূর্ণ বিসিএ’র‎ ১৯তম বার্ষিক এওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠিত ‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বহু জ্ঞানী পণ্ডিতদের জন্ম দিয়েছে, এখন উদ্ভাবকদেরকেও জন্ম দিতে হবে।’ জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ বালাগঞ্জে চাচা হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ

‎সিলেটে র‍্যাবের অভিযানে জগন্নাথপুরের ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার।

‎
‎সিলেট জেলার কোম্পানীগঞ্জ এলাকা থেকে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। গ্রেপ্তারকৃত আসামির নাম সামছুদ্দিন (৩৪)। সে কোম্পানীগঞ্জ থানার বটেরতল গ্রামের আব্দুল হকের ছেলে।
‎
‎র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৯ টায়, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন বরুংছারী বাজার এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-৯, সদর কোম্পানি (সিলেট)-এর একটি আভিযানিক দল এই অভিযানে নেতৃত্ব দেয়।
‎
‎গ্রেপ্তারকৃত সামছুদ্দিন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার একটি ডাকাতি মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ২০১৫ সালের একটি মামলায় (মামলা নং-০৫, তারিখ- ০৯/০৯/২০১৫ খ্রি.) পেনাল কোডের ৩৯৫/৩৯৭/৪১২ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।
‎পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানায়, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এই ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে স্কুল পরিদর্শনে গিয়ে নিজেই ক্লাস নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

‎সিলেটে র‍্যাবের অভিযানে জগন্নাথপুরের ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার।

সময় ০২:৫৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬