সিলেট ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
News Title :
মধুপুরে মাদকসহ যুবক আটক: ১ বছরের কারাদণ্ড হবিগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হবিগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত শিপ্রা রাণীকে জেলা প্রশাসনের ১ লাখ টাকা সহায়তা ‎লাখাইয়ে  সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা অনুষ্ঠিত। রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের যুবকের মৃত্যু: পরিবারে শোকের মাতম‎ দেওয়ানগঞ্জে কৃষিজমিতে মাটি কাটার দায়ে ভেকু মালিকের কারাদণ্ড ‎সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ট্রাফিক সপ্তাহ শুরু: থাকছে জরিমানা ছাড়সহ বিশেষ উদ্যোগ ‎জামালপুরে কিশোরীদের স্বনির্ভরতায় ব্র্যাকের উদ্যোগে ফাউমী মুরগি, নগদ সহায়তা ও প্রশিক্ষণ প্রদান শান্তিগঞ্জে পুলিশের খাঁচায় কুখ্যাত ডাকাত জয়নাল ‎মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

হবিগঞ্জে ডিবির অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক, পিকআপ জব্দ

ডিবির অভিযানে ৫০০০ পিস ইয়াবা সহ ২ জন আটক

‎হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ গাড়ি জব্দ করে ডিবি পুলিশ।

‎আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল হবিগঞ্জ সদর থানাধীন হামুয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে। হামুয়ারচরস্থ ‘আল খলিফা স্টিল মিলস’-এর সামনের পাকা রাস্তায় মাদকবিরোধী এই অভিযান চালানো হয়।
‎আটককৃতরা হল, চমক আলী (৩৫), পিতা- ইছহাক মিয়া, সাং- শিকন্দরপুর বড়াউট।
‎মোঃ সাজন মিয়া, পিতা- মৃত আছকর মিয়া, সাং- ঈশাগ্রাই। আটককৃত উভয়েই সিলেট জেলার ওসমানীনগর থানার বাসিন্দা।

‎ডিবি পুলিশ জানায়, গভীর রাতে মাদক পাচারের খবর পেয়ে তারা ওত পেতে ছিলেন। সন্দেহভাজন পিকআপটি থামিয়ে তল্লাশি চালালে বিশেষ কায়দায় রাখা ৫০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ডিআই পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে।

‎জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের মূল হোতাদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধুপুরে মাদকসহ যুবক আটক: ১ বছরের কারাদণ্ড

হবিগঞ্জে ডিবির অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক, পিকআপ জব্দ

সময় ১১:৪০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬