সিলেট ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ

‎খাদ্য ও নিত্যপণ্যের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুদ আছে: প্রতিমন্ত্রী টুকু

সাংবাদিকদের সাথে কথা বলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

‎দেশে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কোনো ঘাটতি নেই এবং বর্তমানে পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
‎শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‎প্রতিমন্ত্রী বলেন,এখন পর্যন্ত আমরা যেভাবে দেখছি, আল্লাহর রহমতে সবকিছু ঠিকভাবেই আছে। কোনো ঘাটতি নেই। ইনশাল্লাহ, আমরা নিয়মিত তদারকির মাধ্যমে বাজার ব্যবস্থাপনা যাতে সুন্দর থাকে, সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

‎পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি রোধকল্পে সরকারের পদক্ষেপ সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, ইতিমধ্যেই বাজার মনিটরিং সেল গঠন করা হয়েছে। তিনি বলেন,বাজারে নিয়ন্ত্রণের দায়িত্বে যারা রয়েছেন, তারা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। আজকের মিটিংয়ে তারা তাদের বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করেছেন। আশা করি, আমাদের নিবিড় মনিটরিং ও তদারকির মাধ্যমে বাজার স্থিতিশীল রাখতে আমরা সক্ষম হব।
‎টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সভায় আরও উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এবং জেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধান ও কর্মকর্তাবৃন্দ।
‎সভায় জেলার উন্নয়ন কর্মকাণ্ড ও আসন্ন রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু

‎খাদ্য ও নিত্যপণ্যের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুদ আছে: প্রতিমন্ত্রী টুকু

সময় ০২:৫৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬