সিলেট ০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
News Title :
মাধবপুরে স্কুল পরিদর্শনে গিয়ে নিজেই ক্লাস নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ‎জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের আনাছ বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ ‘লন্ডনে জাঁকজমকপূর্ণভাবে মর্যাদাপূর্ণ বিসিএ’র‎ ১৯তম বার্ষিক এওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠিত ‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বহু জ্ঞানী পণ্ডিতদের জন্ম দিয়েছে, এখন উদ্ভাবকদেরকেও জন্ম দিতে হবে।’ জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ বালাগঞ্জে চাচা হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ

‎টাঙ্গাইলে পুলিশের সাঁড়াশি অভিযান: পরোয়ানাভুক্ত সহ গ্রেপ্তার ৩৫

বিভিন্ন থানায় আটককৃত আসামীরা।

‎
‎টাঙ্গাইলে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
‎নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলায় গ্রেপ্তার
‎জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য উদ্ধার, নিয়মিত মামলা এবং প্রিভেন্টিভ পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে জেলার সকল থানা ও ইউনিটকে কঠোর নির্দেশনা দেন টাঙ্গাইলের পুলিশ সুপার। এরই প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নেতৃত্বে দিন-রাতব্যাপী এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।

‎অভিযান শেষে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে, একাধিক পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি। মাদকসহ নিয়মিত মামলার অভিযুক্ত ব্যক্তি। প্রিভেন্টিভ ডিটেনশনের আওতায় আটককৃতরা রয়েছে।
‎রমজানকে সামনে রেখে বাড়তি নিরাপত্তা
‎সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। বিশেষ করে আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে। অভিযানের সময় বিভিন্ন পয়েন্টে তল্লাশি এবং সন্দেহভাজনদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।
‎
‎টেকসই আইনশৃঙ্খলা বজায় রাখতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে জেলা পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধী বা অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় অথবা সরাসরি জেলা পুলিশকে জানিয়ে সচেতন নাগরিকের দায়িত্ব পালন করতে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে স্কুল পরিদর্শনে গিয়ে নিজেই ক্লাস নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

‎টাঙ্গাইলে পুলিশের সাঁড়াশি অভিযান: পরোয়ানাভুক্ত সহ গ্রেপ্তার ৩৫

সময় ০১:৫৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬