সিলেট ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

‎গোপালপুরে প্রাথমিক বিদ্যালয়ের তালা কেটে প্রজেক্টর ও নগদ টাকা চুরি

স্কুলের মালামাল তছনছ করে রেখে যায় চোরেরা।

‎টাঙ্গাইলের গোপালপুর উপজেলার খরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষের তালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের একটি সরকারি প্রজেক্টর ও নগদ অর্থ চুরি হয়েছে বলে জানা গেছে।

‎বিদ্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা অফিসে আলমারি ও ড্রয়ার তছনছ করে এবং সেখানে থাকা সরকারি প্রজেক্টর ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
‎আজ বৃহস্পতিবার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে অফিস কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে মালামাল চুরির বিষয়টি নিশ্চিত হন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

‎চুরির এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
‎চুরির ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের শনাক্তে কাজ চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে এবং মালামাল উদ্ধার করা যাবে।

‎এদিকে, শিক্ষা প্রতিষ্ঠানে চুরির এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

‎গোপালপুরে প্রাথমিক বিদ্যালয়ের তালা কেটে প্রজেক্টর ও নগদ টাকা চুরি

সময় ১২:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬