সিলেট ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
News Title :
বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ‎জামালপুরে ইউপি শহীদ মিনারে মুরগি জবাই করে রক্ত-ময়লার স্তূপ: প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতি ও ছিনতাইকারী মামলার পলাতক আসামি রিপন গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা ও প্রাইভেটকার জব্দ‎ ‎জেলা সেরা থেকে রেঞ্জসেরা: শেরপুর ফাঁড়ির এসআই ওবায়দুল্লাহর সাফল্য ‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা ‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব। ‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮

‎টাঙ্গাইলে র‍্যাবের জোড়া অভিযান: ১৪৫ বোতল ফেনসিডিলসহ ২ কারবারি আটক, অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

আটককৃত দুই মাদক কারবারি।

টাঙ্গাইলে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩। জেলাটিতে একদিকে ১৪৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে,অন্যদিকে অপহরণের এক মাস পর উদ্ধার করা হয়েছে এক স্কুলছাত্রীকে।
‎অপর দিকে ঢাকা- টাঙ্গাইল রোডে একটি বাসে  তল্লাশিতে মিলল ১৪৫ বোতল ফেনসিডিল
‎র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (১৮ ফেব্রুয়ারি) ভোর ৫টায় টাঙ্গাইলের কালিহাতী থানাধীন এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় ‘জমজম’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার মোঃ আব্দুল লতিফ (৪৩) ও মহাঃ সনু আলীকে (৩৬) আটক করা হয়।
‎জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, বাসের বক্সের ভেতর বিশেষ কায়দায় রাখা ফলের কার্টনে মাদক রয়েছে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ১৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লক্ষ ৩৫ হাজার টাকা। এসময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল এবং নগদ ৪৭০ টাকা জব্দ করা হয়।

‎এদিকে এক মাস আগে অপহৃত হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাবের একই আভিযানিক দল। মামলার বিবরণ অনুযায়ী, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৪ জানুয়ারি স্কুল থেকে ফেরার পথে ওই ছাত্রীকে অপহরণ করে প্রতিবেশী মো. নাইম ও তার সহযোগীরা। এ ঘটনায় কালিহাতী থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছিল।
‎র‍্যাব-১৪, সিপিসি-৩ এর দলটি ছায়াতদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে ঘাটাইল থানার ছয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে।

‎র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের এবং উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদানের লক্ষ্যে তাদের সবাইকে টাঙ্গাইলের কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন

‎টাঙ্গাইলে র‍্যাবের জোড়া অভিযান: ১৪৫ বোতল ফেনসিডিলসহ ২ কারবারি আটক, অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

সময় ০৫:২৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬