সিলেট ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

‎জয়-পরাজয় বড় নয়, আমৃত্যু মানুষের পাশে থাকতে চাই: ফাতেমা রহমান বীথি‎

ফাতেমা রহমান বীথি। ছবি- অনলাইন সিলেট।

‎অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং আদর্শিক রাজনীতির সাহসী মুখ ফাতেমা রহমান বীথি জানিয়েছেন, ভোটের ফলাফল যা-ই হোক, জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে তিনি আমৃত্যু রাজপথে থাকবেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী হিসেবে ‘মাথাল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
‎নির্বাচন পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীর রাজনৈতিক অঙ্গীকার ব্যক্ত করেন।

‎নির্বাচনী প্রচারণার দিনগুলোতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানান বীথি। তিনি বলেন,সাধারণ মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি, তাতে আমি আপ্লুত। মানুষ আমাকে আপন করে নিয়েছে, এটাই আমার বড় বিজয়। শুধু ভোটে জিতেই মানুষের সেবা করা যায় না; নির্বাচিত না হয়েও গণমানুষের পাশে থাকার সুযোগ আছে।

‎নির্বাচনে ২২১ জন ভোটার তাকে সমর্থন দিয়েছেন উল্লেখ করে তিনি তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জামানত বাজেয়াপ্ত হওয়া বা প্রাপ্ত ভোট নিয়ে যারা নেতিবাচক মন্তব্য বা ট্রল করছেন, তাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
‎বীথি বলেন,টাঙ্গাইলে মাত্র দুইজন নারী প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এটি সাহসের ব্যাপার। নেতিবাচক সমালোচনা না করে আমাদের এই রাজনৈতিক সংগ্রামকে ইতিবাচকভাবে দেখা উচিত।

‎ফাতেমা রহমান বীথি স্পষ্ট করে বলেন, তার দল গণসংহতি আন্দোলন সব সময় প্রান্তিক মানুষের পাশে ছিল এবং থাকবে। তিনি বলেন,রাজনীতি কোনো স্বল্প সময়ের বিষয় নয়, এটি একটি দীর্ঘ দৌড়। আমি অতীতেও নির্যাতিত মানুষের পক্ষে ছিলাম, ভবিষ্যতেও থাকব। শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম জারি থাকবে।

‎বিগত ১৭ বছর পর দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছেন উল্লেখ করে তিনি একে গণতন্ত্রের জন্য আনন্দের বিষয় বলে অভিহিত করেন। টাঙ্গাইল-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু-কে অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত প্রতিনিধি সাধারণ মানুষের নাগরিক অধিকার বাস্তবায়নে সচেষ্ট হবেন।
‎তিনি পরিশেষে বলেন,অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলবেই। ইনশাআল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি সব সময় আপনাদের পাশেই আছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

‎জয়-পরাজয় বড় নয়, আমৃত্যু মানুষের পাশে থাকতে চাই: ফাতেমা রহমান বীথি‎

সময় ০৪:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬