সিলেট ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

‎টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ ৪ জনের প্রাণহানি‎

নিহত দুই বন্ধু স্বাধীন ও ফাহিম, দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল।

‎টাঙ্গাইল শহরের জেলা সদর রোডের বটতলা এবং ঘাটাইলের আঠারোদানা এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি গভীর রাত ও বিকেলে এই দুর্ঘটনাগুলো ঘটে। নিহতদের মধ্যে শহরের দুই তরুণ বন্ধু এবং ঘাটাইলে এক নারী ও তার ভাগ্নি রয়েছেন।

‎শুক্রবার রাত ১১টার দিকে টাঙ্গাইল শহরের জেলা সদর রোডের বটতলাস্থ রফিক-রাজু স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির মোটরসাইকেল ফুটপাতে থাকা গ্যাস রাইজারের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু স্বাধীন (২১) ও ফাহিম (২২) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

‎নিহত স্বাধীন ও ফাহিম টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ছিটকে পড়ে এবং মাথায় আঘাত পাওয়ায় তাদের মৃত্যু হয়।
‎রাতেই খবর পেয়ে সদর আসনের বিএনপি নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন টুকু হাসপাতালে নিহতদের দেখতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আজ শনিবার ১৪ ফেব্রুয়ারি বাদ জোহর বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।

‎এদিকে, টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইলের আঠারোদানা এলাকায় ট্রাকের পেছনে স্কুটির ধাক্কায় নিহত হয়েছেন খালা লাইলী বেগম (২৮) ও তার ভাগ্নি মদিনা আক্তার (১৮)। তারা টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
‎ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, গত বুধবার (১১ ফেব্রুয়ারি) মদিনা তার খালা লাইলী বেগমকে নিয়ে স্কুটি চালিয়ে ঘাটাইলে এক বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার বিকেলে ফেরার পথে তাদের স্কুটিটি সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

‎স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

‎টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ ৪ জনের প্রাণহানি‎

সময় ১১:৪৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬