সিলেট ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

হবিগঞ্জ-১ আসনে ৫৫ হাজার ৮২৮ ভোটের ব্যবধানে রেজা কিবরিয়ার নিরঙ্কুশ জয়

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজা কিবরিয়া। বেসরকারি ফল অনুযায়ী তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৫৫ হাজার ৮২৮ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।

‎কেন্দ্রভিত্তিক গণনায় দেখা যায়, রেজা কিবরিয়া পেয়েছেন মোট ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৫ হাজার ২৪৫ ভোট। অর্থাৎ দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫৫ হাজার ৮২৮ যা এ আসনে সাম্প্রতিক নির্বাচনী ইতিহাসে অন্যতম বড় ব্যবধান হিসেবে বিবেচিত হচ্ছে।

‎অন্যদিকে চেয়ার প্রতীকের প্রার্থী মোহাম্মদ বদরুর রেজা পেয়েছেন ৫ হাজার ২৪৪ ভোট, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া পেয়েছেন ৩৪ হাজার ৪৬২ ভোট এবং মোটরগাড়ি (কার) প্রতীকের প্রার্থী কাজী তোফায়েল আহমেদ পেয়েছেন ৬৩৯ ভোট।

‎বাহুবল ও নবীগঞ্জ উপজেলার মোট ১৭৭টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও শেষ দিকে বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা যায়। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কোথাও বড় ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

‎ভোট গণনার শুরু থেকেই রেজা কিবরিয়া এগিয়ে থাকেন। প্রথম দিকে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিললেও সময়ের সঙ্গে সঙ্গে ব্যবধান বাড়িয়ে তিনি একতরফা জয় নিশ্চিত করেন। বিশ্লেষকদের মতে, বিরোধী প্রার্থীদের মধ্যে ভোট বিভাজন এবং মাঠপর্যায়ে শক্ত সংগঠন- এই দুই কারণে রেজা কিবরিয়ার জয় এত বড় ব্যবধানে সম্ভব হয়েছে।

‎বেসরকারি ফল প্রকাশের পর নবীগঞ্জ ও বাহুবলের বিভিন্ন এলাকায় রেজা কিবরিয়ার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

‎নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, হবিগঞ্জ জেলার চারটি আসনের ফলাফল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় একত্রীকরণ শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে প্রাপ্ত বেসরকারি ফল অনুযায়ী, ৫৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে রেজা কিবরিয়ার জয় কার্যত চূড়ান্ত বলেই মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

হবিগঞ্জ-১ আসনে ৫৫ হাজার ৮২৮ ভোটের ব্যবধানে রেজা কিবরিয়ার নিরঙ্কুশ জয়

সময় ১২:৩২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬