সিলেট ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

‎সিলেট-৬ নবাগত এমরান আহমদ চৌধুরী’র চমকে ভেসে গেলেন অভিজ্ঞ সেলিম উদ্দিন!

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনে বাজিমাত করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এমরান আহমদ চৌধুরী।

‎১৯২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি ১ লাখ ৮ হাজার ৬১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. সেলিম উদ্দিন পেয়েছেন ৯৭ হাজার ৭০৮ ভোট। ফলে ১০ হাজার ৮৬৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন এমরান আহমদ চৌধুরী।

‎সকাল থেকে দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর শুরু হয় ভোট গণনা। কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ শেষে বেসরকারিভাবে এ ফলাফল পাওয়া যায়। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পোস্টাল ভোট যুক্ত হওয়ার পর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।

ফলাফল ঘোষণার পর সিলেট-৬ আসনের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মাঝেও ছিল ফলাফল নিয়ে আলোচনা ও মূল্যায়ন।

‎এ আসনে ভোটের লড়াই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ পর্যন্ত ব্যবধান তৈরি করে জয় ছিনিয়ে নেন এমরান আহমদ চৌধুরী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

‎সিলেট-৬ নবাগত এমরান আহমদ চৌধুরী’র চমকে ভেসে গেলেন অভিজ্ঞ সেলিম উদ্দিন!

সময় ১১:২১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬