সিলেট ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
News Title :
মাধবপুরে স্কুল পরিদর্শনে গিয়ে নিজেই ক্লাস নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ‎জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের আনাছ বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ ‘লন্ডনে জাঁকজমকপূর্ণভাবে মর্যাদাপূর্ণ বিসিএ’র‎ ১৯তম বার্ষিক এওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠিত ‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বহু জ্ঞানী পণ্ডিতদের জন্ম দিয়েছে, এখন উদ্ভাবকদেরকেও জন্ম দিতে হবে।’ জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ বালাগঞ্জে চাচা হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ

‎​গোপালপুরে রাতের আঁধারে ঘোড়া জবাই চক্রের ৪ সদস্য আটক; ৪টি জীবিত ঘোড়া উদ্ধার

জব্দকৃত মাংস ও জীবিত ঘোড়া উদ্ধার করে পুলিশ।

‎

‎
‎টাঙ্গাইলের গোপালপুর উপজেলাের ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামে রাতের আঁধারে ৮টি ঘোড়া জবাই করে মাংস প্যাকেটজাত করার সময় গ্রামবাসির হস্তক্ষেপে চার কসাইকে আটক করা হয়েছে। আটক কসাইদের পুলিশে হস্তান্তর করা হয়েছে এবং চারটি জীবিত ঘোড়া থানায় হেফাজতে রাখা হয়েছে।
‎আটক কসাইদের মধ্যে রয়েছেন ঢাকার আশুলিয়ার তৈয়বপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আমিনুর, জামগড়ার জাহিদ হোসেনের ছেলে সুমন সাভারের আবু তাহেরের ছেলে ফরহাদ এবং রংপুরের কাউনিয়ার জাহিদ হোসেনের ছেলে সুমন।
‎
‎ধোপাকান্দি ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি ফারুখ হোসেন জানিয়েছেন, চরের ভিটা গ্রামের আমজাদ হোসেনের ছেলে হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে জামালপুর সদর উপজেলার তুলসিপুর হাটসহ উত্তর বঙ্গের বিভিন্ন স্থান থেকে ঘোড়া কিনে বাড়িতে নিয়ে আসত। এরপর ঘোড়া কেনাবেচার আড়ালে জ’বাই করা ঘোড়ার মাংস ঢাকার গাজীপুর ও সাভারের বিভিন্ন মার্কেটে পাইকারি দরে পাঠাত। ঘটনার দিন সোমবার সন্ধ্যার পর ট্রাকে করে ১২টি ঘোড়া বাড়িতে আনা হয়। পরবর্তী ভোর রাতে বাড়ির নির্জন গোশালায় ৮টি ঘোড়া জ’বাই ও প্যাকেটজাত করার সময় গ্রামবাসি টের পেয়ে হাফিজুরের বাড়ি ঘেরাও দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পালের গোদা হাফিজুরসহ ৮ দুবৃর্ত্ত পালিয়ে যায়। চারজন কসাইকে বিপুল মাংস ও চারটি জীবিত ঘোড়া নিয়ে আটক করা হয়।
‎
‎গোপালপুর থানার এসআই আব্বাস উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন এটি একটি সংঘবদ্ধ চক্র। জ’বাই করা মাংস গ্রামবাসির হাওলায় রাখা হয়েছিল। আটক ঘোড়াগুলো থানায় হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে স্কুল পরিদর্শনে গিয়ে নিজেই ক্লাস নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

‎​গোপালপুরে রাতের আঁধারে ঘোড়া জবাই চক্রের ৪ সদস্য আটক; ৪টি জীবিত ঘোড়া উদ্ধার

সময় ০৪:১৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬