সিলেট ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

‎রমজানকে ঘিরে গোপালপুর বাজার তদারকি‎ জোরদার

উপজেলা প্রশাসন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর তদারকিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে নিদর্শে দেয়া হয়।

‎পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ২৪ ফেব্রুয়ারী উপজেলা প্রশাসন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর তদারকিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।
‎স্থানীয় প্রশাসনের এই তদারকি কার্যক্রমে বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নবাব আলী। প্রশাসনের কর্মকর্তারা উপজেলার বিভিন্ন বাজার, কাঁচাবাজার, মুদি দোকান ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন।
‎এ সময় চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, খেজুর, সবজিসহ বিভিন্ন পণ্যের মূল্য যাচাই করা হয়। ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেওয়া হয় এবং সরকার নির্ধারিত মূল্যের বাইরে বিক্রি না করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি মজুতদারি কিংবা অতিরিক্ত মুনাফা আদায়ের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রদান করা হয়।
‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে রমজান মাসব্যাপী বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের মনিটরিং অব্যাহত থাকবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

‎রমজানকে ঘিরে গোপালপুর বাজার তদারকি‎ জোরদার

সময় ০৩:৫৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬