সিলেট ০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
News Title :
মাধবপুরে স্কুল পরিদর্শনে গিয়ে নিজেই ক্লাস নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ‎জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের আনাছ বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ ‘লন্ডনে জাঁকজমকপূর্ণভাবে মর্যাদাপূর্ণ বিসিএ’র‎ ১৯তম বার্ষিক এওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠিত ‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বহু জ্ঞানী পণ্ডিতদের জন্ম দিয়েছে, এখন উদ্ভাবকদেরকেও জন্ম দিতে হবে।’ জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ বালাগঞ্জে চাচা হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ

‎বাহুবলে ওসিকে গালাগালের অভিযোগে গ্রেফতার বিএনপি নেতা জামিনে মুক্ত!

‎

‎
‎হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে গালাগালের অভিযোগে করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার অস্থায়ী জামিন পেয়েছেন।
‎
‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বাহুবল আমলি আদালতের ৯ নম্বর ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিন দুপুর সোয়া ১টার দিকে তুষারের অস্থায়ী জামিন মঞ্জুর করেন।
‎আদালত সূত্রে জানা গেছে, পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত তুষার চৌধুরীকে অস্থায়ী জামিন দেওয়া হয়েছে।
‎
‎এর আগে বেলা সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।
‎গত শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। ক্লিপটিতে একজনকে ওসির সঙ্গে ফোনে কথোপকথনে অশালীন ভাষা ব্যবহার করতে শোনা যায়।
‎
‎এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হলে পুলিশ তদন্তে নামে এবং পরে তুষার চৌধুরীকে গ্রেফতার করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে স্কুল পরিদর্শনে গিয়ে নিজেই ক্লাস নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

‎বাহুবলে ওসিকে গালাগালের অভিযোগে গ্রেফতার বিএনপি নেতা জামিনে মুক্ত!

সময় ০৫:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬