সিলেট ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
News Title :
মাধবপুরে স্কুল পরিদর্শনে গিয়ে নিজেই ক্লাস নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ‎জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের আনাছ বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ ‘লন্ডনে জাঁকজমকপূর্ণভাবে মর্যাদাপূর্ণ বিসিএ’র‎ ১৯তম বার্ষিক এওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠিত ‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বহু জ্ঞানী পণ্ডিতদের জন্ম দিয়েছে, এখন উদ্ভাবকদেরকেও জন্ম দিতে হবে।’ জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ বালাগঞ্জে চাচা হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ
‎সিলেটে র‍্যাবের যৌথ অভিযান...

‎অষ্টগ্রামের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সীমা বেগম গ্রেফতার

‎
‎সিলেটের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার দুটি মাদক মামলায় ০৬ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক নারী আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।
‎গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে র‍্যাব-৯ (সিলেট) এবং র‍্যাব-১০ (ঢাকা) এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
‎
‎গ্রেফতারকৃত আসামির নাম সীমা বেগম (৩০)। তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার পূর্ব অষ্টগ্রাম (শেকেরহাটি) গ্রামের রঞ্জু মিয়ার মেয়ে। র‍্যাব জানায়, সীমা বেগম অষ্টগ্রাম থানার দুটি মাদক মামলায় (মামলা নং- ০৯(৫)১৮ এবং ০২(০১)২১) ৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত আনুমানিক ১০:৩০ মিনিটে সিলেটের কাজিটোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
‎
‎আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে র‍্যাবের এই ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে স্কুল পরিদর্শনে গিয়ে নিজেই ক্লাস নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

‎সিলেটে র‍্যাবের যৌথ অভিযান...

‎অষ্টগ্রামের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সীমা বেগম গ্রেফতার

সময় ০১:১৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬