সিলেট ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

জাফলংয়ে টাস্কফোর্সের বড় অভিযান- ৯ জন আটক, ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ

টাস্কফোর্সে নেতৃত্বদেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যাপক অভিযান চালিয়েছে প্রশাসন। রবিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিচালিত টাস্কফোর্সের এই অভিযানে ৯ জনকে আটক করার পাশাপাশি প্রায় ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

‎রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জাফলংয়ের বাজারঘাট, জুমপাড় ও বল্লাঘাটসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। অভিযানে থানা পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
‎অভিযান চলাকালে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদির ওপর কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এসময় প্রায় ৮০ থেকে ৯০টি বালু বহনের বারকি নৌকা এবং ১৫টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্ট করা হয়।

উল্লেখ্য, জাফলং ও এর আশপাশের নদী ও পাহাড়ঘেরা অঞ্চলটি পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল। সরকার এই এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করেছে। দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে প্রকৃতির ভারসাম্য নষ্ট করছিল বলে অভিযোগ ছিল।
‎সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক অভিযানের বিষয়ে বলেন,জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন রোধে আমাদের এই টাস্কফোর্সের অভিযান। পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। এই অভিযান নিয়মিত চলবে এবং জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
‎আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

জাফলংয়ে টাস্কফোর্সের বড় অভিযান- ৯ জন আটক, ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ

সময় ০৭:২৯:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬