সিলেট ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

কুড়িগ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যা: পলাতক ঘাতক স্বামী সিলেটে র‍্যাব-৯ হাতে গ্রেফতার

র‍্যাব-৯ হাতে গ্রেফতারকৃত শহিদুল ইসলাম বাবলু

‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ঘাতক স্বামী মোঃ শহিদুল ইসলাম বাবলুকে (৫৫) সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। গত ২১ ফেব্রুয়ারি রাতে সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন কানিশাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

‎র‍্যাব সূত্রে জানা যায়, নিহত ভিকটিম মহিনা বেগম ও তার স্বামী শহিদুল ইসলাম ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বসবাস করতেন। বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে নেওয়া ঋণের বোঝা নিয়ে তাদের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। গত ডিসেম্বরে তারা সপরিবারে কুড়িগ্রামের নাগেশ্বরীর গ্রামের বাড়িতে যান।

‎গত ১২ জানুয়ারি ভোরে নিজ ঘরে মহিনা বেগমকে রক্তাক্ত অবস্থায় মৃত পাওয়া যায়। ঘটনার পর থেকেই তার স্বামী শহিদুল ইসলাম পলাতক ছিলেন। এ ঘটনায় নাগেশ্বরী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

‎হত্যাকাণ্ডের পর থেকেই ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে র‍্যাব-৯-এর একটি দল সিলেটের কানিশাইল ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পলাতক শহিদুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎গ্রেফতারকৃত শহিদুল ইসলাম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বানিয়ার ভিটা এলাকার মৃত রজব আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব-৯।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

কুড়িগ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যা: পলাতক ঘাতক স্বামী সিলেটে র‍্যাব-৯ হাতে গ্রেফতার

সময় ০২:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬