সিলেট ০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
News Title :
মধুপুরে মাদকসহ যুবক আটক: ১ বছরের কারাদণ্ড হবিগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হবিগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত শিপ্রা রাণীকে জেলা প্রশাসনের ১ লাখ টাকা সহায়তা ‎লাখাইয়ে  সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা অনুষ্ঠিত। রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের যুবকের মৃত্যু: পরিবারে শোকের মাতম‎ দেওয়ানগঞ্জে কৃষিজমিতে মাটি কাটার দায়ে ভেকু মালিকের কারাদণ্ড ‎সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ট্রাফিক সপ্তাহ শুরু: থাকছে জরিমানা ছাড়সহ বিশেষ উদ্যোগ ‎জামালপুরে কিশোরীদের স্বনির্ভরতায় ব্র্যাকের উদ্যোগে ফাউমী মুরগি, নগদ সহায়তা ও প্রশিক্ষণ প্রদান শান্তিগঞ্জে পুলিশের খাঁচায় কুখ্যাত ডাকাত জয়নাল ‎মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
‎মাধবপুরে বালু কাণ্ড.....

‎রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা: অভিযোগ প্রত্যাখ্যান বিএনপি সভাপতির

‎বিএনপি নেতার বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ- শিরোনামের সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মিয়া মহালদার।
‎এক বিবৃতিতে তিনি বলেন,২১ ফেব্রুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনে তার নাম জড়িয়ে যে তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
‎সিমলা নদী থেকে তিনি বা তার নেতৃত্বে কোনো অবৈধ বালু উত্তোলন বা পাচারের সঙ্গে জড়িত নন। সংশ্লিষ্ট নদীর কোনো লিজ তার নামে নেই বলেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, অজ্ঞাত সূত্রের ভিত্তিতে যথাযথ যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ দুঃখজনক। প্রকৃত ঘটনা উদঘাটনের স্বার্থে তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান, যাতে সত্য সামনে আসে।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন,রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে এ সংবাদ প্রকাশ করা হয়েছে। জুলাই আন্দোলনের মামলার আসামি হিসেবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা নাহিদ মিয়া তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে এ খবর প্রচার করেছেন বলে দাবি করেন তিনি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আলফাজ মিয়া মহালদার।
‎একই সঙ্গে ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে যথাযথ তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি। প্রয়োজনে তার বক্তব্য যথাযথভাবে প্রকাশের জন্য সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধুপুরে মাদকসহ যুবক আটক: ১ বছরের কারাদণ্ড

‎মাধবপুরে বালু কাণ্ড.....

‎রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা: অভিযোগ প্রত্যাখ্যান বিএনপি সভাপতির

সময় ০২:০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬