সিলেট ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ মাধবপুরে স্কুল পরিদর্শনে গিয়ে নিজেই ক্লাস নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ‎জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের আনাছ বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ ‘লন্ডনে জাঁকজমকপূর্ণভাবে মর্যাদাপূর্ণ বিসিএ’র‎ ১৯তম বার্ষিক এওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠিত ‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বহু জ্ঞানী পণ্ডিতদের জন্ম দিয়েছে, এখন উদ্ভাবকদেরকেও জন্ম দিতে হবে।’ জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ
সংবাদ সম্মেলনে অভিযোগ....

বিয়ানীবাজারে ব্যবসায়ীর উপর হামলা, নগদ ৪ লক্ষ ৮৮ হাজার টাকা লুটপাটের অভিযোগ!‎

প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ব্যবসায়ী বদরুল ইসলাম

‎
‎বিয়ানীবাজারে এক ব্যবসায়ীর উপর হামলার সুষ্ঠু  বিচার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‎বিয়ানীবাজার প্রেসক্লাবে শনিবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আহত ব্যবসায়ী ও তিলপাড়া ইউনিয়নের দাসউরা (রজব) গ্রামের মৃত মনুহর আলীর ছেলে বদরুল ইসলাম জানান,পূর্ব শত্রুতার জের ধরে রাজনৈতিক পরিচয়ধারী কিছু দূর্বৃত্তরা তার উপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার সাথে থাকা নগদ ৪ লক্ষ ৮৮ হাজার টাকা হামলাকারীরা ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন তিনি।
‎এ ঘটনায় ব্যবসায়ী বদরুল ইসলাম বাদী হয়ে উপজেলার দাসউরা গ্রামের ফেরদৌস আহমদ (৩২), জুবের আহমদ (৩০), হোসাইন আহমদ (২৪) ও ইয়াহিয়া আহমদ (২০)-কে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। তবে পুলিশের কাছ থেকে তিনি আশানুরুপ প্রতিকার পাননি বলে অভিযোগ করেন।
‎আসামীরা আদালত থেকে জামিন নিয়ে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও তিনি সংবাদ সম্মেলনে জানান। তারা সবাই সরকার ও বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত বলে তিনি অভিযোগ করেন। এমন ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
‎বদরুল ইসলাম অভিযোগ করেন, এক কাজের মেয়েকে উত্যক্ত করার জের ধরে বিবাদীরা তার উপর হামলা করতে পারে। কারণ তিনি ওই ঘটনার সালিশ ব্যক্তিত্ব ছিলেন।
‎
‎সংবাদ সম্মেলনকালে বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রেজাউল করিম শামীম, সাধারণ সম্পাদক আলী হোসেন, সহ-সাধারণ সম্পাদক সামছুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
‎বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রেজাউল করিম শামীম, সাধারণ সম্পাদক আলী হোসেন জানান, চিহ্নিত এ সকল অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া না হলে ব্যবসায়ী সমাজ আন্দোলনের ডাক দিবেন বলে তারা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

সংবাদ সম্মেলনে অভিযোগ....

বিয়ানীবাজারে ব্যবসায়ীর উপর হামলা, নগদ ৪ লক্ষ ৮৮ হাজার টাকা লুটপাটের অভিযোগ!‎

সময় ০৪:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬