সিলেট ০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

বানিয়াচংয়ে মোবাইল কোর্টের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা‎

মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও মাহমুদা বেগম সাথী।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়বাজার ও নতুনবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
‎অভিযান সূত্রে জানা গেছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এই ঝটিকা অভিযান চালায়। এসময় দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ও ৪১ ধারায় দুটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

‎অভিযান পরিচালনা করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম সাথী। অভিযানে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফ আহমেদসহ থানা পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।

‎অভিযান শেষে ইউএনও মাহমুদা বেগম সাথী বলেন, রমজানকে সামনে রেখে কোনো অসাধু চক্র যেন অতিমুনাফার লোভে সাধারণ ক্রেতাদের হয়রানি করতে না পারে, সেজন্য আমাদের কঠোর নজরদারি থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
‎অভিযান চলাকালে তিনি বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা পরিচালনা এবং পণ্যের সঠিক মূল্য ও গুণগত মান বজায় রাখার জন্য বিশেষভাবে সতর্ক করে দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

বানিয়াচংয়ে মোবাইল কোর্টের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা‎

সময় ০৪:৩৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬